সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় ১৫ দফা দাবীতে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ

গাইবান্ধায় ১৫ দফা দাবীতে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ


শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

সকল বকেয়া কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সবার জন্য বিনামূল্যে টিকা সরবরাহ সহ ১৫ দফা দাবী বাস্তবায়নে ২৫ আগষ্ট বুধবার গাইবান্ধা শহরের ১নং রেলগেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।বক্তারা বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত হওয়ার পরও তারা রাষ্ট্রীয় চরম অবহেলার শিকার। ১৭ কোটি মানুষের খাদ্য যোগানদাতা, এরাই হচ্ছে দেশের প্রকৃত মালিক। অথচ নিজ দেশে এরাই পরবাসী। তাই কৃষি ও কৃষক বাঁচাতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা । সেইসাথে জেলায় কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল-চিনিকল চালু, নদী ভাঙনের স্থায়ী সমাধান, জেলা উপজেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন ও সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত করারও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com