সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ভুয়া ডিএসবি আটক

যশোরে ভুয়া ডিএসবি আটক

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি থেকে পুলিশের ডিএসবি’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ আহসান কবীরকে আটক করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটকের পর আদালতে সোপর্দ করেছে।  আহসান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের কাজী আবুল কাশেমের ছেলে। 

হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিন্টু জানান, চাকরি দেয়ার নাম করে আহসান কবীর তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেয়ার সময় তিনি ডিএসবি কর্মকর্তা পরিচয় দেয়।  কিন্তু দীর্ঘ দিনে তাকে চাকরি দিতে ব্যর্থ হয়। পরে টাকা ফেরত দিতে তালবাহানা করে। এই ঘটনায় তিনি  ২৫ আগস্ট দুপুরে কোতয়ালি মডেল থানায়  মামলা করেন। পরে পুলিশ তাকে  চুড়ামনকাঠি কুন্ডুপাড়া জনৈক আলগীরের বাড়ি থেকে আটক করে। আহসান কবীর আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে আহসান কবীর একজন প্রতারক। ডিএসবি কর্মকর্তা পরিচয়ে তিনি ধান্দাবাজিতে লিপ্ত ছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com