সুরুজ আলী।বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মহামারী করোনার ছোবলে প্রথম মৃত্যুবরণকারী আ’ লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন বনপাড়া পৌর সভার মহিষভাঙ্গায় পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের ভাই বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া শহর আ’লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা,উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় জনগণ। মুরহুম শরিফুল ইসলাম বনপাড়া পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বনপাড়া নতুন বাজার বনিক সমিতির সভাপতি, মহিষ ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বজ্রাহার দরবার শরীফের সহ-সভাপতি, কালিকাপুর বেড়পাড়া খানকা শরীফের সভাপতি, দানবীর বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া- মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
গত বছর ২৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply