সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হতদরিদ্র কৃষকের চারটি গরু চুরি শোকে মুহ্যমান

হতদরিদ্র কৃষকের চারটি গরু চুরি শোকে মুহ্যমান

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
২৫-০৮-২১ইং

অসিম বিশ্বাস নামে এক হতদরিদ্র কৃষকের চারটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই চরি সংঘটিত হয়। ওই কৃষকের এই চারটি গরুই ছিল শেষ সম্বল। গরু চুরির ফলে তিনি এখন পাগলপ্রায়। ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। কাঁদতে কাঁদতে অসিম বিশ্বাস জানান, ‘আমার জমি-জাতি কিছু নেই। মানসির জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে চার ডে গরু পালিছিলাম। গরু দুডোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুচইচি। বাছুর দুধ পাবে না বলে দুধ পর্যন্ত দুয়ায়নে। অথচ আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল’। গ্রামবাসি জানায়, অসিম মঙ্গলবার রাত ১০ টার দিকে ৪ টি গরু খেতে দিয়ে ঘুমাতে যায়। রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখে গোয়ালে একটা গরুও নেই। গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। ৪ টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা বলে কৃষক অসিম জানান। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com