শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

তালতলীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কাওসার হামিদ তালতলী (বরগুনা) প্রতিনিধি:


চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফপ্তার করেছে। আজ (বুধবার) দুপুরে দুই কারবারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (২৫ অগাষ্ট) মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্যনিন্দ্রা এলাকার জামাল আকনের মাছের আড়ৎতের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশ একই ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের আব্দুল মোতালেব মাস্টারের পুত্র চিহ্নিত মাদক কারবারী মোঃ শাহজাদা (৫২) এবং নিদ্রা এলাকার চান মিয়া হাওলাদারের পুত্র রাহাত হাওলাদারকে (১৯) আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১২ পিচ ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে তালতলী থানায় নিয়ে আসে।

আটক দুই কারবারীর বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেয়তার দেখিয়ে আমতলী উপজেলা সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতের বিজ্ঞ বিচাররক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

তালতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন দুই কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com