সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় সরকারী কাজে বাধা ও প্রধান শিক্ষককে হুমকী,শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

গাইবান্ধায় সরকারী কাজে বাধা ও প্রধান শিক্ষককে হুমকী,শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী বোরহানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকী, বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা এবং অবৈধ এ‍্যাডহক কমিটির সদস্য মতিয়ার রহমান রানার সদস্য পদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার(২৫ আগষ্ট) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়নতনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাইবান্ধার ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাইবান্ধা’র সাধারন সম্পাদক মারুফ হাসান বাবু। তিনি বলেন,  শুক্রবার (২০ আগষ্ট) গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগ, গাইবান্ধা কর্তৃক বরাদ্দকৃত ওয়াশ ব্লকের কাজের জন্য র‌্যাম ভাঙ্গার কাজ শুরু হয়।কিন্তু  কাজ শুরু করার প্রায় দুই-তিন ঘন্টা পর অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মতিয়ার রহমান রানা কাজে বাধা দেয় এবং বিদ্যালয়ের দপ্তরী কাম-পিয়ন ও কাজে নিয়োজিত শ্রমিককে গালিগালাজ ও হুমকী ধামকী দেয়। শুধু তাই নয় মতিয়ার রহমান রানা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহজাদী হাবিবা সুলতানার মোবাইল ফোনে কোন কিছু জানতে না চেয়ে অবাঞ্চিত কথা বলে ও হুমকী দেয়।  বিষয়টি প্রধান শিক্ষিকা কর্তৃপক্ষকে অবহিত করে এবং অনুমতি সাপেক্ষে  সোমবার (২৪ আগষ্ট) পূনরায় কাজের নির্দেশনা দেয়।  কিন্তু, ঐদিন সকালেও আবারো প্রধান শিক্ষকের মোবাইল ফোনে স্বরাষ্ট মন্ত্রনালয়ের কথা বলে তাকে দেখে নেয়ার হুমকী দেয় রানার ছোট ভাই রিপন।
 তদুপরি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রধান শিক্ষকের নামে নানা প্রকার মিথ্যা তথ্য পোষ্ট করে। এছাড়াও মতিয়ার রহমান রানার দাতা সদস্য পদের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিগত স্কুল কমিটিতে পরপর দুইবার সভাপতি পদে থাকার পরও বিধি ভঙ্গ করে তৃতীয় বার সভাপতি হতে চেয়েছিলেন রানা। পরে সভাপতি হতে না পেরে কমিটির নামে মামলা দিলে আদালত কমিটির কার্যক্রম স্থগিত করে। বর্তমানে স্কুলটি এ‍্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।  সংবাদ সম্মেলনে অবিলম্বে দাতা সদস্যের পদ বাতিলসহ বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা ও প্রধান শিক্ষককে হুমকী দেয়ার বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানান। বক্তব্য প্রদান শেষে মালিবাড়ী বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহজাদী হাবিবা সুলতানা সাংবাদিককে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। । সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাইবান্ধার  সভাপতি আনোয়ারুল ইসলাম, মালিবাড়ি বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাসহ শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com