ইমাম হাছাইন পিন্টু নাটোর:
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেবা প্রত্যাশী জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। গনশুনানি করেন মোঃ শামিম আহমেদ জেলা প্রশাসক নাটোর।
এতে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোছাঃ রহিমা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এবং মোঃ নাদিম সারওয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), নাটোর।
এসময় সরকারি সেবা, ভূমি, ত্রাণ সহায়তা সহ বিভিন্ন বিষয়ে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের বক্তব্য শোনা হয় এবং সমস্যা বিবেচনায় সমাধান, প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও নাটোর জেলার উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ শামিম আহমেদ জেলা প্রশাসক নাটোর।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মাওলা খান সহ প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।
অপরদিকে সরকারি গণকর্মচারীদের বাৎসরিক ৬০ ঘন্টা ব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আগস্ট মাসের প্রশিক্ষণ উদ্বোধন করেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ ওবায়দুল ইসলাম।
Leave a Reply