আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ২৫ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে প্রাপ্ত করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তার চেক উপযুক্ত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক,জেলা প্রশাসক, ময়মনসিংহ। তিনি উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় জেলার ৭৫ জন সাংবাদিকের প্রত্যককে ১০০০০/- (দশ হাজার টাকা)-এর চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একেএম গালিভ খান, উপপরিচালক,স্থানীয় সরকার, ময়মনসিংহ,মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ।আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন,ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন সহ জেলার অন্যান্য সিনিয়র সাংবাদিক নেতৃৃবৃন্দ।
Leave a Reply