এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুরের সরিষাবাড়ীতে বালুবাহী ও যাত্রীবাহী নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষে আয়শা আক্তার (১৫) নামে এক কিশোরী ঝিনাই নদীতে নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দিনপর চেষ্টায় আজ বুধবার দুপুরে নৌকা দু’টি উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা ১৫/২০ জন যাত্রী কে উদ্ধার করা হলেও এখনোও নিখোঁজ কলেজ ছাত্রী আয়শা ।স্থানীয়’রা জানান, আয়শা ভাটারা ইউনিয়নের মহিষাভাদুরিয়া গ্রামের আবু বকরের মেয়ে ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। নিখোঁজ আয়শার চাচা বিটল মিয়া ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকা থেকে ১৫/১৬ জন ভ্রমণ যাত্রী কুড়িগ্রাম জেলার রৌমারির টিক্কাচরে নৌকা ভ্রমণে যায়। ভ্রমণ শেষে ফেরার সময় রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণপার্শ্বে ঝিনাই নদীতে উত্তরদিক থেকে দক্ষিণদিকগামী যাত্রীবাহী ও দক্ষিণদিক থেকে উত্তরদিকগামী বালুবাহী নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে উভয় নৌকাই পানিতে ডুবে যায়। যাত্রীদের ডাক-চিৎকার ও নৌকাডুবির ঘটনা দেখে আশপাশের অন্যান্য নৌকা ও স্থানীয়রা ছুটে যায়। এসময় অধিকাংশ লোকজন তীরে আসলেও আয়শা খাতুন নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। এ সময় ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন নৌকা দু’টি উদ্ধার কাজ করছিল। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসকে অবগত ও পুলিশ পাঠানো হয়েছে। নৌকা ডুবে এক কিশোরী নিখোঁজ রয়েছে।
Leave a Reply