সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাককানইবি’এর শিক্ষার্থী আশরাফুন বেষ্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড পেলেন

জাককানইবি’এর শিক্ষার্থী আশরাফুন বেষ্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড পেলেন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।

বিশ্বের ৯টি দেশের ১৮৫ জনকে পরাজিত করে আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আশরাফুন নাহার। এশিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের আয়োজনে বেষ্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। আশরাফুন নাহার বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
আশরাফুন নাহারের বেস্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাপয়ার্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাককানইবির চারুকলা অনুষদের পক্ষে ড. সিদ্ধার্থ দে। তিনি জানান,শিক্ষার্থীদের শিল্পকর্ম অনলাইনে সংগ্রহ করা হয় এবং শিল্পকর্মগুলো ভার্চ্যুয়ালি প্রদর্শিত হয়। এটির আয়োজক দেশ ছিল মালয়েশিয়া।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬ জনকে বেস্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যার মধ্যে বাংলাদেশ থেকে পুরস্কৃত হন আশরাফুন নাহার। বাংলাদেশ থেকে ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। যারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
প্রতিযোগীতায় আশরাফুন নাহার সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন,শ্রাবণী দাস,তাসনোভা শারমিন,শর্মিষ্ঠা রায়,মো. জাহিদ হোসেন,রাখি আক্তার,সোনিয়া তাবাসসুম।
এ ছাড়াও বাংলাদেশ থেকে অনুষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল মনজুর এলাহী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া,জাপান,যুক্তরাষ্ট্র, রাশিয়া,কানাডা,ইন্দোনেশিয়া,পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com