বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুর্গাপুরে খেলা শেষে নদীতে নেমে হাত-পা ধোয়ার সময় মৃত্যু হয়েছে এক কিশোরের

দুর্গাপুরে খেলা শেষে নদীতে নেমে হাত-পা ধোয়ার সময় মৃত্যু হয়েছে এক কিশোরের

আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর সদর ইউনিয়নে চন্দ্রকোনা গ্রামে সোমেশ্বরী নদীর আত্রাখালী শাখায় এ ঘটনা ঘটে।

আব্দুল হাকিম ইউনিয়নে মেনকীফান্দা গ্রামের মনসুর আলী ছেলে। সে দীর্ঘদিন যাবত মামার বাড়ি একই ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে থাকেন। তার পারিবারিক সূত্র জানায়, নিহত হাকিম মৃগী রোগী ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে সন্ধ্যার আগে মামার বাড়ির সামনে নদীর ঘাটে হাত-পা ধুতে হাঁটু পানিতে নামেন আব্দুল হাকিম বাবু। এসময় হঠাৎ বাবুর খিঁচুনিও কাঁপাকাপি দেখা দেয়। এসময় এ দৃশ্য নিহতের মামাতো বোন দেখে চিকৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কিশোরকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনুর-এ আলম বলেন, কীভাবে কিশোরের মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গো পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com