ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
বন্দরনগরী চট্টগ্রামে ভোর রাত থেকে একাধারে প্রবল বর্ষণ,পানি বন্দি হয়ে পরেছে একাধিক নিচু এলাকা।
২৫ ইং আগষ্ট বুধবার রাতভর প্রবল বর্ষণে বিপর্যস্ত চকবাজার,পাঁচলাইশ,বহাদ্দার ও শুলকবহর এলাকার জনজীবন।পানি বন্দি পশ্চিম বাকলিয়া ১৭ নং রসুলবাগ আবাসিক,রাহাত্তারপুল সড়ক,ফুলতলা,ওয়াপদা সড়ক ও রাজাখালী এলাকার বাসিন্দারা।
শুষ্ক মৌসুমে যতাযত খাল নালার সংস্কারের উদ্যোগ না নেয়ার কারনে সামান্য বৃষ্টি,বর্ষা মৌসুমে জলজটের সৃষ্টি হয়ে পানি বন্দি হয়ে পরছে চট্টগ্রামের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা।
ক্ষুব্দ জনসাধারণ জানান সরকার আসে যায় আশ্বাসের বাণী শোনায় কিন্তু যথাযথ কোন পদক্ষেপ নেই না যার কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ পরতে হয় স্থানীয় জনসাধারণকে।
স্থানীয় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি,সিটি কর্পোরেশন ও যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে।
Leave a Reply