নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের সাথে রয়েছে রেলপথ, তার পাশ দিয়ে হরষপুর যাতায়াতের মেইল রাস্তা। রাস্তাটি হরষপুর থেকে মনতলা এর মধ্যস্হ স্হানে বিশাল এই ব্রিজটি ব্যবহার না করতে পারাই চরম ভোগান্তি প্রায় সাত থেকে আট হাজার মানুষ ।
স্হানীয় বাসিন্দা ও গ্রাম সর্দার মোঃ আব্দুল আওয়াল জানান যে, ব্রিজ গত ২০১৫ সালে নির্মাণ কাজের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার ও বেশি। প্রায় ৬ বছর হয়ে গেল, কিন্তুু এখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি। দীর্ঘ ছয় বছর ধরে চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি সম্পূর্ণ না হওয়ায় পাশে থাকা রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছে প্রতিদিন কয়েক হাজার নানান বয়সের মানুষ। এতে যে কোন সময় রেললাইনের পায়ে হাটা চলাচল কারনে বড় দূর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে কথা হয়, ২নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া জানান, ওই ব্রিজটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা থাকায় কয়েক হাজার মানুষের চলাচল বন্ধ রয়েছে । তবে ওই ব্রিজটির ব্যাপারে উর্ধতম কর্মকর্তাদের অবগত করানো হয়েছে।পরে উল্লেখীত বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে মন্তব্য করেছেন উর্ধতম কর্মকর্তারা।
Leave a Reply