নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ পাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ
ও একজন মাদক পাচারকারী পুলিশের হাতে গ্রেফতার।
মঙ্গলবার (২৪ আগষ্ট) দিবাগত রাত ১ টা ৩০ মিনিট সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) উত্তম কুমার দাশ এর নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সিএনজি অটোরিক্সাটিসহ জব্দ:বিষ্ণপুর গ্রামের ফারুক মিয়া (৪৫) কে আটক করা হয়েছে। ওই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ আটকের সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে কথা হয়,মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে, মাদকের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply