এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ি সড়কের ৬০০ মিটার গ্রাস করেছে ব্রম্মপুত্র নদ। ফলে পৌর শহরের সাথে এই অঞ্চলের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বাহাদুরাবাদ নৌ থানা মোন্নে বাজার ফারাজিপাড়া, কাজলা পাড়া চর বাহাদুরাবাদসহ প্রায় ১০ গ্রামের মানুষ ওই সড়ক দিয়ে যাতায়াত করেছেন। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি গত দুই বছর থেকেই নদী ভাঙনের ঝুঁকিতে ছিল। ২০২০ সালে প্রথম ভাঙন শুরু হয়। চলতি বর্ষা মৌসুমে নদীভাঙন শুরু হলে বস্তা এবং বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলেও স্থায়ী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি পুরাপুরি নদীগর্ভে চলে যায়।
চিকাজানী ইউপি চেয়ারম্যান মোমতাজ উদ্দিন বলেন, অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। এলজিইডি আর পানি উন্নয়ন বোর্ডের ঠেলাঠেলিতেই সড়কটির এই অবস্থা।
উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন কালের বলেন, দুই বছর থেকে সড়কটি নদী ভাঙনের ঝুঁকিতে। গত বছর আমি ব্যক্তিগতভাবে ৭০ হাজার টাকা দিয়েছিলাম,। স্থানীয়রা সেই টাকা দিয়ে বাঁশ আর বালির বস্তা ফেলে প্রতিরোধ করেছিল।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রসিদ জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছিলো।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বাজেট না থাকায় ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা করা সম্ভব হয়নি।
Leave a Reply