ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের পরিবেশ রক্ষা ও বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা শীর্ষক অনলাইন ভিত্তিক (ভার্চুয়াল) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জুম অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত এই কর্মশালায় নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের মাল্টি এ্যক্টরস্ পার্টনারশীপ গ্রুপ (ম্যাপ) এর সদস্য সহ ৪৮ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যেন্দ্রনাথ সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে দিঘাপতিয়া ইউনিয়ন ম্যাপ এ কর্মশালার আয়োজন করে।
Leave a Reply