আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শোভা মিয়া আকন্দ,মহিলা ভাইস- চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।
Leave a Reply