সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবি ও জনতা ব্যাংকের মধ্যে ৫০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর

কুবি ও জনতা ব্যাংকের মধ্যে ৫০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও জনতা ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে কর্পোরেট গ্যারান্টির আওতায় হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ৫০ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৪ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩ টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে ওনার কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান ও জনতা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মোঃ মনির হোসেন (প্রিন্সিপাল অফিসার)।

মূলত এ চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ৯% সরল সুদে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে হোলসেল রিভলভিং (Wholesale revolving) সাধারণ গৃহ নির্মাণ ঋণ সুবিধা ভোগ করবে।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলামের সঞ্চালনায় উপাচার্য বলেন, ‘এ ঋণ চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি সুযোগ। এ ঋণ সুবিধার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ গৃহ নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারবে এবং এ ঋন চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উম্মোচিত হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, সকল অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতির প্রতনিধিসহ জনতা ব্যাংক লিঃ, বিভাগীয় কার্যালয়, কুমিল্লার মহাব্যবস্থাপক জিয়াউর রহমান খন্দকার ও এরিয়া অফিস কুমিল্লা দঃ এর সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) মোঃ আবুল হাসানাত আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com