সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্যাথলজি বিভাগে অর্থ আত্মসাতের অভিযোগ

যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্যাথলজি বিভাগে অর্থ আত্মসাতের অভিযোগ


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া পরীক্ষা নিরীক্ষার করা হচ্ছে। অভিযোগ উঠেছে, সেখানে দায়িত্বরত জুনিয়র কনসালটেন্ট ডা. হাসান আব্দুল্লাহর নির্দেশে প্রকাশ্যে এই অনিয়ম করা হচ্ছে। বর্তমানে ইলেক্টোরাইড পরীক্ষার কোন রাজস্ব জমা হচ্ছে না। আত্মসাত করা টাকার একটি অংশ পৌঁছে যাচ্ছে হাসপাতাল কর্মকর্তার কাছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া করা পরীক্ষা- নিরীক্ষার নগদ টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, গত ৫ দিনে ১৭ জনের ইলোক্টোরাইড পরীক্ষার টাকা গায়েব করার সত্যতা মিলেছে। এরমধ্যে ১৭ আগস্টের খাতার ৫ নম্বর সিরিয়ালে আখি, ১৪ নম্বর সিরিয়ালে নুরজাহান, ২৪ নম্বর সিরিয়ালে মোজাফ্ফর , ৩৫ নম্বর সিরিয়ালে হাওয়া, ১৮ আগস্টের খাতায় ৯৫ নম্বর সিরিয়ালে বিমল সরকার, ১৯ আগস্টের খাতায় ৫ নম্বর সিরিয়ালে রেজাউল ইসলাম, ৩০ নম্বর সিরিয়ালে জান্নাতি, ৩৭ নম্বর সিরিয়ালে গনি, ৬৫ নম্বর সিরিয়ালে রেজাউল, ৭৯ নম্বর সিরিয়ালে আকাশ, ৮২ নম্বর সিরিয়ালে নুরজাহান, ৮৮ নম্বর সিরিয়ালে হাবীব, ২১ আগস্টের খাতার সিরিয়ালে ১০ নম্বর সিরিয়ালে তৌহিদুর রহমান, ৬৭ নম্বর সিরিয়ালে শহিদুল ইসলাম, ২৩ আগস্টের ১৯ নম্বর সিরিয়ালে শহিদুল, ৩৩ নম্বর সিরিয়ালে জব্বার ও ৬৯ নম্বর সিরিয়ালে নুরজাহান। ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া ইলেক্টোরাইড পরীক্ষা করতে আসা প্রতি জনের কাছ ২৫০ টাকা করে নেয়া হয়। এতো গেলো শুধু ইলেক্টোরাইড পরীক্ষার হিসেব। এছাড়া আরো অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় অনিয়ম তো আছেই। সূত্র জানায়, হাসপাতালের বিভিন্ন বিভাগে আর্থিক স্বচ্ছতা আনতে ২০১৮ সালে মে মাসে ক্যাশ কাউন্টার চালু করা হয়। কিন্তু ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়াই প্যাথলজি বিভাগে নগদ টাকা গ্রহণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, প্যাথলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. হাসান আব্দুল্লাহর নির্দেশে এই অনিয়ম করা হচ্ছে। হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, প্যাথলজি বিভাগের আর্থিক দুর্নীতি বন্ধ করতে হলে ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া কোন পরীক্ষা নিরীক্ষা নয়। অথচ তা করা হচ্ছে না। ক্যাশ কাউন্টারের রশিদের অর্থ ছাড়া আর কোন টাকা রাজস্ব খাতে জমা করা হয়না। প্যাথলজি বিভাগে প্রকাশ্যে নগদ টাকা গ্রহণ করে তা ভাগাভাগি হচ্ছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সূত্র জানায়, ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া গ্রহণ করা টাকার একটি অংশ চলে যাচ্ছে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদের কাছে। এই বিষয়ে প্যাথলজি বিভাগের ইনচার্জ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি কোন কথা না বলে কর্তৃপক্ষের সাথে আলাপ করার পরামর্শ দেন। প্যাথলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. হাসান আব্দুল্লাহর সাথে কথা বলার জন্য কয়েকবার তার দফতরে গেলে তিনি কাজে ব্যস্ততার অজুহাত দেখান। মঙ্গলবার সন্ধ্যার পর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান মিটিংয়ে আছি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, প্যাথলজি বিভাগে আর্থিক দুর্নীতি দীর্ঘদিনের। ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া পরীক্ষা নিরীক্ষার হাজার হাজার টাকা লোপাট করা হয়। আল্টিমেটাম দিয়েও অনিয়ম বন্ধ করা যায়নি। যে কারণে ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া পরীক্ষার নিরীক্ষার কিছু টাকা তার কাছে জমা রাখা হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, ক্যাশ কাউন্টারের রশিদ ছাড়া কখনো পরীক্ষার নিরীক্ষার টাকা জমা নিতে পারেন না। কিন্তু প্যাথলজি বিভাগে আর্থিক দুর্নীতির বিষয়টি অনেক পুরাতন। এই প্রথা পরিবর্তনে উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com