সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এমপি মমতাজ বেগমের উদ্যাগে হরিরামপুরে বাইসাইকেল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

এমপি মমতাজ বেগমের উদ্যাগে হরিরামপুরে বাইসাইকেল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ


সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ


মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। 
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম। 
অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সাংসদ মমতাজ বেগমের উদ্যাগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী-অসচ্ছল ৫০ জন শিক্ষার্থীদের (ছাত্রী) মাঝে বাইসাইকেল এবং পদ্মা ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা, একবান ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com