ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
বন্দরনগরী চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী নবাব ওয়ালি খাঁ বেগ জামে মসজিদ পরিচালনা পর্ষদ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কর্তৃক অনুমোদিত চট্টগ্রামের অন্যতম প্রাচীন এ মসজিদের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সভাপতি পদে নির্বাচিত করে নবাব ওয়ালি বেগ খাঁ জামে মসজিদ পরিচালনা পর্ষদ গঠিত হয়। ২৮ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি নির্বাচিত হন চকবাজার থানা আমি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি চকবাজার থানা কমিটির সদস্য সচিব ,সমাজসেবক লায়ন সাইফুল ইসলাম ভূঞা রাসেল। চট্টগ্রামের প্রাচীনতম এই মসজিদের সার্বিক উন্নয়নে ও সংস্ককারে নব গঠিত পরিচালনা পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সাধারণ মুসল্লীরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply