মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে গাঁজা সেবনের সময় এক মাদকসেবীকে গ্রফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক সেবী হলেন, সান্তাহার ইয়াড কলোনির জাহাঙ্গীর আলমের ছেলে সাজু হোসেন(২২)। মঙ্গলবার দুপুরে সান্তাহার হার্ভে স্কুলের মোড় এলাকায় গাঁজা সেবন করার সময় পুলিশ তাকে আটক করেন। পরে আটককৃত মাদকসেবনকারী কে মোবাইল কোর্টে উপস্থিত করলে মোবাইল কোর্টের হাকিম শ্রাবণী রায় আসামির জবানবন্দি নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply