কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৪ আগস্ট ২০২১
নওগাঁর মহাদেবপুরে জন্তিগ্রাম টি এ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মেয়াদ উত্তীর্ণ বিদ্যালয় পরিচালনা কমিটির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ে সোমবার ২৪ আগস্ট দুপুরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিদায়ী সভাপতি আসন্ন মহাদেবপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক সাঈদ হাসান তরফদার শাকিল সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দিন তরফদার সেলিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মহাদেবপুর উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সোলাইমান আলী, চেরাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে এম ময়দুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ মহাদেবপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক বাদশা আলী তরফদার, মহাদেবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সম্পাদক ও বকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাঁধন, ৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দেবনাথ, রাইগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খাঁপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান আলী, শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।
সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাব্বির আহমেদ সরদার, বিদায়ী কমিটির সদস্য আবু সাইদ, আব্দুস সালাম, বাবলু হোসেন, আরমান আলী, আসমা বেগম, রফিকুল ইসলাম খোকন, শিক্ষক প্রতিনিধি মাজহারুল ইসলাম, আবুল কালাম আজাদ ও জেসমিন আক্তার প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক সরকার। সেই আলোকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে অত্র বিদ্যালয়ের দোতলা ভবন নির্মিত হয়। আগামী দিনে উন্নয়নের ধারা বজায় রাখতে বিদ্যালয়ে আরো নতুন ভবন করা হবে। এজন্য প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে বলেও তিনি জানান।
সমাপনী বক্তবে সভাপতি বলেন, তার উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের উন্নয়ন করা। ১৯২৬ সালে এটি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ে রূপ দান করে। কিন্তু কোনো উন্নয়ন হচ্ছিল না। তিনি বিগত দুই বছরে সভাপতির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের নামে ৭২ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে অত্র বিদ্যালয়ে প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রী লেখাপড়া করছেন। ফলাফল যেকোনো সময় এর থেকে অনেক ভাল। সকলের সার্বিক সহযোগিতায় উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী দিনে বিদ্যালয়ের যেকোন উন্নয়নে তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply