বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলনকে সভাপতি; মো. রেজাউল মৃধা, লুৎফর রহমান, হুমায়ুন কবির, আবুল বাশারকে সহ-সভাপতি এবং মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি মীর আবুল কাশেম, সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, সহ সভাপতি এবিএম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান লিংকন প্রমুখ।
Leave a Reply