সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দুর্ঘটনায় নিহত-২

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দুর্ঘটনায় নিহত-২

শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালি উপজেলার বোয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার হারাজিত কোপাপাড়া গ্রামের বাসিন্দা ফুলচাঁদ রায়ের ছেলে বিমল রায়(৩২) ও একই উপজেলার তারিন চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী(৩০)।

জানা যায়, দুইজন মোটরসাইকেলে রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় কালুখালি উপজেলার বোয়ালিয়া মোড়ে নির্মাণাধীন সেতুর কাছে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হাড়িযে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে দুজনেই মারা যায়।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটরসাইকেলে দুইজন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বোয়ালিয়া মোড়ের কাছে নির্মাধীন সেতুর পিলারে নিয়ন্ত্রন হাড়িয়ে মোটরসাইকেলে ধাক্কা লাগে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথেই মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com