সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাটগ্রামে( SWAPNO) স্বপ্ন প্রজেক্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

পাটগ্রামে( SWAPNO) স্বপ্ন প্রজেক্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন ( SWAPNO) প্রজেক্টের ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগষ্ট মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হকের সভাপতিত্বে সকাল ১১ টায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন ( SWAPNO) প্রজেক্টের
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট UNDP জেলা ব্যবস্থাপক মোঃ মোহাম্মদুল হক মুকুল, ESDO স্বপ্ন প্রজেক্টের প্রশিক্ষক ও প্রজেক্ট অফিসার শামিমা বেগম, ESDO স্বপ্ন প্রজেক্টের প্রশিক্ষক মোছাঃ ফারহানা আক্তার মুমু, কুচলীবাড়ি স্বপ্ন প্রজেক্টের মোঃ গোলাম ফারুকসহ প্রজেক্ট পরিচালনায় ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেন্ডার-ইকুয়ালিটি, নারীদের সামর্থ্য,নারীদের বর্তমান অবস্থা,দূর্যোগ প্রস্তুতি, জলবায়ুসহ সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।
এর আগে সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত ২ টি ধাপে প্রশিক্ষক শামিমা বেগমের পরিচালনায় উপস্থিত সদস্যদের সাথে জেন্ডার,দূর্যোগ,জলবায়ুসহ সার্বিক বিষয়ে হাতে কলমে শিখনের মাধ্যমে বিভিন্নভাবে তাদের প্রশিক্ষণ দেন।
এ সময় প্রশিক্ষক ফারহানা আক্তার মুমু প্রজেক্টের বিভিন্ন কলাকৌশল গুলো আলোকপাত করেন এবং স্বপ্ন প্রজেক্টের মাধ্যমে তৈরীকৃত বিভিন্ন পণ্য -সামগ্রী উপস্থাপন করেন।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন, ইউপি সচিব ওবায়দুর রহমান,মহিলা সংরক্ষিত সদস্য আন্জুমান আরা ইয়াকুব,ইউপি সদস্য মতিয়ার রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com