সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোয়ালন্দে ফেন্সিডিলসহ এক যুবক গ্রেপ্তার

গোয়ালন্দে ফেন্সিডিলসহ এক যুবক গ্রেপ্তার

আরিফুর রহমান মিসুক,
গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধিঃ-


রাজবাড়ীর গোয়ালন্দে মো. কাওছার আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগষ্ট) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৩ নিং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যাবহৃত একটি পিকাপ ভ্যানসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে কর্মরত ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক সার্জেন্ট শাহীন আলম জানতে পারেন একটি পিকাপে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন।
বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানালে সেখানে অভিযান পরিচালনা করার নির্দেশ পান।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট শাহীন আলম ১০.৩০ মিনিটের দিকে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।
একপর্যায়ে একটি নেভি ব্লু রঙের পিকাপ ৩ নং ফেরিঘাটে ফেরিতে উঠার চেষ্টাকালে থামতে বলা হয়। পুলিশ দেখে চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এসময় ঘটনাস্থলে উপস্তিত জনগণের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পিকাপের সিটের পিছনে ফেন্সিডিল আছে বলে শিকার করেন।
উপস্থিত সকলের সামনে পিকাপের সিটের পিছন থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও পিকাপ ভ্যানসহ মাদক ব্যাবসায়ীকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা শিকার করে বলেন,
রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিকাপসহ ১৯৬ বোতল ফেন্সিডিল আটক করে। পরে আসামীকে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com