বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে সাইক্লোন শেল্টার নদী গর্ভে বিলীন, এক স্কুল ছাত্র নিখোঁজ

ঝালকাঠিতে সাইক্লোন শেল্টার নদী গর্ভে বিলীন, এক স্কুল ছাত্র নিখোঁজ


মো নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গনের সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ ও একটি মসজিদ নদীতে তলিয়ে গেছে। ভাঙ্গনের নীচে চাপা পরে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ রয়েছে। এ সময়ে একজন আহত হয়েছে।
আজ ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
প্রত্যক্ষ জানায়, নির্মানের সময়ই ঝুঁকিপূর্নভাবে বিষখালির ভাঙনের মুখে ছিলো ভবনটি। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও দীর্ঘদিনেও তা করা হয়নি। ধীরেধীরে বেজমেন্টের মাটি সরে যাওয়ায় এটির অর্ধেকটা বিলীন হয়ে গেছে বাকি অংশ এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। এ অংশটুকু যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়টির প্রায় তিন শত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরছে। অন্যদিকে, ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com