সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম বোয়ালখালীতে ৭৪জন রোহিঙ্গা আটক

চট্টগ্রাম বোয়ালখালীতে ৭৪জন রোহিঙ্গা আটক

বোয়ালখালী প্রতিনিধি :


আবারও বোয়ালখালীতে আটক হয়েছে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ জন রোহিঙ্গা। 
সোমবার দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার শেডের তৈরী ভাড়া বাসা থেকে এসব রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। 
কেফায়েত উল্লাহ সহ কয়েকজনের সহযোগিতায় ক্যাম্প থেকে পালিয়ে এসে বোয়ালখালীর কড়লডেঙ্গা এলাকায় লেবু বাগানে কাজ করছে বলে জানান কয়েকজন রোহিঙ্গা। 
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়। 
এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 
এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com