মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার তিতাসে লঞ্চে করে ডিজে পার্টি করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ১৫ জন দগ্ধ হয়েছে।
সোমবার রাত ১০ টায় কুমিল্লা গোমতীর শাখা নদী তিতাসের দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে মেসার্স বাদল সরকার এন্ড সন্স নামের লঞ্চে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় তিন জন নদীতে পড়ে গেলে দুই জনকে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে একজন নিখোঁজ রয়েছে বলে ধারনা স্থানীয়দের। গুরুতর আহতদের জেলে ও স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে তিতাস স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি এক জন নিখোঁজ ও ১৫-১৬ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা নিশ্চিত নয়।
Leave a Reply