সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাসানচরে খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর

ভাসানচরে খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর


নোয়াখালী প্রতিনিধি :

 
নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পানিতে পড়ে তিন রোহিঙ্গা শিশু মারা গেছে।

নিহতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো.আনিসুর রহমান আনাস (৬) ও মো.জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা (৫)

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩ এর চেয়ারম্যান দীঘির লেকের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার ৪জন শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪নং ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌঁড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে ৩জনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে  মৃত ঘোষণা  করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহত শিশুদের মরদেহ হাসপাতাল থেকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।মৃত শিশুদের ধর্মীয় রীতি দাফনের ব্যবস্থা চলছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com