সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা – রংপুর মহাসড়কে বাস  তল্লাশী চালিয়ে ৮ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা   পুলিশ। 
থানা সূত্রে জানা গেছে , গাইবান্ধা কে মাদক মুক্ত করার লক্ষে গাইবান্ধার পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানার নেতৃত্বে এস.আই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ তল্লাশী চৌকি বসিয়ে উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে ২৪ আগস্ট মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সামিউল এন্টারপ্রাইজ নামক একটি বাস দুপুর তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাকিব হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাকিব হাসান লালমনিরহাট জেলার সদর থানার কেপাতডাঙ্গা গ্রামের আঃ জোব্বারের ছেলে। 
অপরদিকে একই স্থানে দুপুর দেড়টায় ফাইভ স্টার গাড়ীতে তল্লাশী চালিয়ে চাঁন মিয়া (২১) এর কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। চাঁন মিয়া একই জেলার সদর থানার কুলাঘাট গ্রামের সায়েদ আলীর ছেলে। 
 পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com