ইমাম হাছাইন পিন্টু নাটোর:
আগস্ট মাসজুড়ে নানা আনুষ্ঠানিকতায় জাতীয় শোক দিবস পালন করছে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ৬টি ইউনিয়ন সদরে আলাদা আলাদা দিনে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানগুলো অনেকটাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন মূখি । প্রার্থীদের জনসংযোগের মাধ্যমে শোভাযাত্রা নিয়ে শোকসভার অনুষ্ঠানস্থলে যোগ দিতে দেখা গেছে।
উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী বাজারে অনুষ্ঠিত হয় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবারবর্গের শাহাদৎ বার্ষিকী স্বরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. সামসুল হক।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা মিছিলসহ শোভাযাত্রা নিয়ে সভাস্থলে যোগদেন। মঞ্চে ৪ জন চেয়ারম্যান প্রার্থী পরিচিত হয়ে বক্তব্য দেয়ারও সুযোগ পান। প্রার্থীরা হলেন-সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ সভাপতি আবু ইউনুছ,তরুণ ঠিকাদার শফিকুল ইসলাম মীর,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুজা ও ইউনিয়ন সভাপতি ডা. সামসুল হক।
চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মীর জানান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকের নির্দেশে শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় বিভেদ ভুলে চেয়ারম্যান প্রার্থীদের ঐক্যবদ্ধ করতেই এমন আয়োজন। তিনিও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী। জনগণের চাওয়ায় তিনি প্রর্থী হয়েছেন। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করতে চান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল হক, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী।
বিশেষ অতিথী তথ্য ও গবেষনা সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান,পৌর আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম,কৃষি ও সমবায় উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য আহম্মদ আলী মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন,ইতিহাসের যঘন্যতম হত্যাকান্ড সংঘটিত হয় ১৯৭৫ সালের ১৫ আগষ্টে। তারা বঙ্গবন্ধুসহ ওই দিনে শাহাদৎ বরণকারীদের মাগফিরাত কামনা করে বিদেশে লুকিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রত কার্য্যকরের আহবান জানান।
Leave a Reply