মোহাম্মদ শাহিন, মাদারগঞ্জঃ
মাদারগঞ্জে মুক্তার আলীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ আগষ্ট )মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী মুক্তার আলী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
জানাগেছে গত (১৬ জুলাই) সন্ধ্যা গুনারীতলার চরগোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে এলোপাতারি আঘাতে অচেতন হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে স্বজনরা ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মুক্তার আলী (৫০) নিহত হন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিহত মুক্তার আলীর হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের কাঠগড়ায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান । মানববন্ধন কর্মসূচি শেষে এলাকাবাসী উপজেলা নিবার্হী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও ওসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।
Leave a Reply