সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে শরিফ (২৫) নামের যুবকের গলিত লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের আজিমপুর রোডের উত্তর পাশে হানিফের ভিটা থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত শরীফ সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর পুকুরপাড়া গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে ও এক ছেলের জনক। নিহতের স্ত্রী সাথী (২২) জানান, শনিবার(২১ আগষ্ট) শরিফ প্রতিদিনের মত তার ভাড়ায় চালিত অটো বাইক নিয়ে বাড়ি দিকে রওনা হন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। পরবর্তীতে ২৫ আগষ্ট সকালে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply