সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি  ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ী  পুড়ে ভস্মিভূত  হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে  উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে আব্দুর রহমান এর পুত্র মমিনুর রহমানের ওয়ার্কশপের দোকান ও বসত বাড়ীতে অগ্নিকান্ডের এ দূর্ঘটনাটি ঘটে।  আগুন লেগে  প্রায় ৯০ হাত একটি টিনের ঘর, ওয়ার্কশপ,লেদ ও অটো পার্টসের দোকান, একটি অটো রিক্সা ও একটি নছিমন পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। প্রত‍্যক্ষদর্শী সূত্রে  জানাগেছে, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির  লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে বাজারের লোকজন এগিয়ে এসে দেখেন মূহুর্তেই আগুন ওয়ার্কশপের দোকান ও বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় দোকানের মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হন।তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স চি আছেন।
বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন বাড়ি ও দোকান এক সাথে হওয়ায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে আমি নিজে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়েগেছে এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ‍্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com