সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়া’য় নোঙরে’র উদ্যোগে সামাজিক বিনোদনমূলক কর্মসূচি সম্পন্ন”

উখিয়া’য় নোঙরে’র উদ্যোগে সামাজিক বিনোদনমূলক কর্মসূচি সম্পন্ন”


এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলায়  ৪ নং রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ডি এফ এ টি এর  অর্থায়নে ব্র্যাকের কারিগরি সহায়তায় জনসচেতনতা বৃদ্ধি ও  সামাজিক উন্নয়ন মূলক সংস্থা  নোঙরে’র উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সামাজিক বিনোদন মূলক অনুষ্টান সুসম্পন্ন হয়েছে।
২৩ আগষ্ট (সোমবার) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধানঅতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুল হক।

প্রতিযোগিতার বিষয়ের মধ্যে ছিল বালিশ ছুড়া-ছুড়ি,হাড়ি ভাঙ্গা,মোরগ লড়াই, ছোটদের দৌড় ও কুইজ প্রতিযোগিতা। 

প্রধানঅতিথি  বলেন, বর্তমানে করোনাকালীন সময়ে সকলে ঘরে আবদ্ধ থাকতে থাকতে একগুয়েমি হয়ে গেছে। তাই  সকলের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য  গ্রামের মানুষের বিনোদনের নিমিত্তে  নোঙর যে  উদ্যোগ গ্রহন করেছে তা  সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এ রকম অনুষ্ঠান উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ডে  পর্যায়ক্রমে আয়োজন  করার জন্য নোঙর কতৃপক্ষকে অনুরোধ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোঙরের প্রকল্প ব্যবস্হাপক সালেহ আহমেদ মজুমদার, প্রকল্প কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন, ফিজিওথেরাপিস্ট মোঃমাহাবুর রহমান, স্বেচ্ছাসেবী জোবায়দা আক্তার ,জায়েদা আক্তার ,পারভীন আক্তার , ফারজানা আক্তার ও পাভেল কান্তি নাথ ।

অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্হাপক বলেন, নোঙরের বিনোদনমূলক অনুষ্ঠানের উদ্দেশ্য হলো শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি কমিউনিটি থেকে বাল্য বিয়ে,নারী নির্যাতন, যৌন হয়রানি, মাদক ইত্যাদি বিষয়গুলোর কুফল  সম্পর্কে মানুষকে সচেতন করা ও প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার জন্য উৎসাহিত করা। 

অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ডের গোলাপ কমিউনিটি প্রটেকশন গ্রুপের সদস্যরা ছাড়াও গ্রামের আরো অনেক  লোকজন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com