রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি গ্রাম চর লাঠিয়াল ডাঙ্গা। এই গ্রামীণ জনপদের মানুষ বরাবরই বঞ্চিত। অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশায় খোঁজখবর নেয়নি কেউ। ভোটের সময় রাজনৈতিক নেতারা এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা শুধু অশ্বাসেই শেষ।চর লাঠিয়াল ডাঙ্গা, বংশিরচর, বাগানবাড়ি, দক্ষিণ আলগারচর, উত্তর আলগারচর, খেয়ারচর, বড়াইবাড়ি, চুলিয়ারচরসহ ১০টি গ্রামের ভিতর দিয়ে সাত কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে। যে সড়কটি নামেমাত্র। স্থানীয়রা সরকারি রিলিফ চায় না। তাদের প্রাণের দাবি যানবাহন চলাচলের রাস্তা নির্মাণ করা। এদের প্রধান পেশা কৃষি। সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলান তারা। কিন্তু বাজারজাত করতে বোঝা মাথায়, কাঁধে করে, বর্ষা মৌসুমে কলাগাছের ভেলায় বা ডিঙ্গি নৌকায় ২০ কিলোমিটার দূরে রৌমারী, কর্তিমারী, ও পাশের উপজেলা রাজিবপুর বাজারে কৃষিপণ্য বেচাকেনার জন্য যেতে হয়।এ ব্যাপারে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, উপজেলার মধ্যে আমার এই অঞ্চলটি চরমভাবে অবহেলিত। ইউপির বরাদ্দ দিয়ে এত বড় রাস্তা নির্মাণ সম্ভব নয়। ইউএনও আল ইমরান বলেন, আমি ওই এলাকটি ঘুরে দেখেছি। এখানকার মানুষ যোগাযোগ সড়কের অভাবে চরম ভোগান্তি ভোগ করছেন। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় তুলে ধরা হবে।
Leave a Reply