সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর সাথে অভিমান করে জাকির হোসেন(৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছ। আজ সোমবার(২৩ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার আকুব আলীর ছেলে।
স্থানীয় সোবহান জানান,দেড় বছর আগে পাশ্ববর্তী সায়েস্তা ইউনিয়নের কানাইনগর এলাকায় বিবাহ করেন জাকির। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকতো। যার জন্য তারা বাবা,মা হতে আলাদাও থাকতো। এরই মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এদিকে আজ সোমবার সকালের যে কোন সময় সে বাড়ির দক্ষিন ভিটার নিজ শ্বয়ন কক্ষে আড়ার সাথে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ইন্সপেক্টর(তদন্ত)শেখ মো.আবু হানিফ বলেন- অপমৃত্য মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যর কারন জানা যাবে।
Leave a Reply