সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুয়াকাটা পৌর মেয়রের উদ্যোগে ১হাজার হতদরিদ্রের মাঝে অনুদান বিতরণ।

কুয়াকাটা পৌর মেয়রের উদ্যোগে ১হাজার হতদরিদ্রের মাঝে অনুদান বিতরণ।


মোঃআল-আমিন মহিপুর- কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী):

 
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দিশেহারা পুরো বিশ্ব। সেই সঙ্গে দিশেহারা পুরো দেশ। প্রতিদিন ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। প্রাণঘাতি করোনার সংক্রমণ এড়াতে চলমান বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছে কুয়াকাটা পৌরসভার নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে কুয়াকাটা পৌরসভার  হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। 
কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার এর উদ্যোগে  মহামারি করোনা কালীন সময় অসহায় হয়ে পড়ে থাকা গরিব দুঃখী, বিধবা নারী ও মসজিদের ইমাম-মুয়াজ্জেমদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পৌরসভা কার্যালয়ের সামনে ১ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে এ চাল দেওয়া হয়। এর মধ্যে পৌরসভার ৪০টি মসজিদে খতিব ইমাম ও মুয়াজ্জিনকে ২০ কেজি করে চাল দিয়ে সহযোগিতা করেন। 
করোনা মহামারিতে কুয়াকাটা পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন মহোদয়ের সহযোগিতায় কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার  ১ হাজার হতদরিদ্র ও কর্মহীন পরিবার এবং ৪০ টি মসজিদ এর ইমাম ও মুয়াজ্জিনদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার , ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক খান, কাউন্সিলর আবুল ফরাজী, তৈয়ুবুর রহমান, মনির শরিফ, শহিদ দেওয়ান ,মজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ময়না বেগম ও তাছলিমা আক্তার । বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসাবে ছিলেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার ফরিদ আহম্মেদ।
কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, মহামারি করোনা চলাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতার কারণে আমরা গরিবদের পাশে আজ দাড়াতে পারছি সেদিন কুয়াকাটায় পটুয়াখালী জেলার ডিসি মহোদয় এসেছেন আমি তাঁকে অনুরোধ করায় সে ১০ টন চাল আমাকে দিলে আমি সেগুলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ গরিব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com