সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার গোবিন্দগন্জে ইপিজেড নির্মাণ বন্ধের দাবিতে সাঁওতালদের সড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগন্জে ইপিজেড নির্মাণ বন্ধের দাবিতে সাঁওতালদের সড়ক অবরোধ

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্মকান্ড বন্ধের দাবি জানিয়েছে আদিবাসি সাঁওতালরা।
 ওই জমিকে পৈত্রিক সম্পত্তি দাবি  করে ইপিজেড নির্মাণের প্রতিবাদে ২৩ আগষ্ট সোমবার বিকেলে কাটামোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা ।

সড়ক অবরোধের ব্যাপারে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, ‘গাইবান্ধায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় সাঁওতালদের পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্মকান্ড বন্ধের দাবিতে বিকেলে আমরা সড়ক অবরোধ করেছি। 
প্রশাসন যতক্ষণ পর্যন্ত না বলছে, ওই জায়গায় কোনো ইপিজেড নির্মাণ হবে না, আমরা অবরোধ ছাড়ব না। এখানে অবস্থান থাকবে আমাদের।’
গোবিন্দগঞ্জ থানার N ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মেহেদী হাসান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনা শুনেছি। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়।’
প্রসঙ্গত উল্লেখ্য যে, কাটামোড় এলাকায় পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্মকান্ড বন্ধের দাবিতে গত ২০ আগস্ট মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল সাঁওতালরা। অন্যদিকে সরকার ঘোষিত আরইপিজেট বাস্তবায়নে মানববন্ধন করেছে গোবিন্দগঞ্জ এলাকার সচেতন এলাকাবাসী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com