সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্তে এক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্তে এক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম ):

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক ব্যক্তিকে ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্তে 

বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। অনুপ্রবেশকারী ব্যক্তির নাম আতিয়ার রহমান। অনুপ্রবেশের অপরাধে তার নামে মামলা করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে আতিয়ার রহমান (৩০) রোববার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের অন্তর্গত আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ এর নিকট বিএসএফের হাতে আটক হয়। 

তিনি বৈধ কাগজপত্র ছাড়া ভারত গিয়েছিলেন। রোববার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিএসএফ আতিয়ারকে পাথরডুবি বিজিবি নিকট হস্তান্তর করে। পরে পাথরডুবি বিজিবি রাতে আতিয়ারকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। সোমবার আতিয়ারের নামে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র ব্যতীত ভারত যাওয়া-আসার চেষ্টা করায় তার বিরুদ্ধে পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১) (ক) ধারায় সোমবার ভূরুঙ্গামারী থানায় মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বাংলাদেশী হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি পাথরডুবি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে বিএসএফের হাতে ধরা পরে। তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com