সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আর ইপিজেড স্থাপনের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আর ইপিজেড স্থাপনের দাবীতে মানববন্ধন

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


গাইবান্ধার গোবিন্দগঞ্জে আর ইপিজেড স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও ইপিজেড বিরোধীদের বয়কটের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 ২৩ আগস্ট সোমবার বিকালে উপজেলার চারমাথা মোড়ে গোবিন্দগঞ্জ বাসীর অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক মহল ও সুধীজনেরা বক্তব্য রাখেন। 
মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু। তিনি গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় সরকারকে সাধুবাদ জানান। সেই সাথে একটি কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ইপিজেড স্থাপনের বিরোধীতা করে আসছে। তাদের বিরুদ্ধে উপজেলায় দুর্বার গণজোয়ার সৃষ্টির আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এই দাবিতে আগামীতে বৃহত্তর আন্দোলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় গাইবান্ধা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ তাঁর বক্তব্যে তিনি আরইপিজেড স্থাপনের বিরোধীতাকারীদের প্রতিহত করার আহবান জানান। 
তিনি বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানে পরিবর্তন আসবে। তাই উন্নয়নের স্বার্থে উপজেলাবাসী একত্র হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু তনয় দেব,জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক। 
 সাংবাদিক কালামানিক দেবের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম,গোবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com