মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরের ইউপি চেয়ারম্যান জাহিদের বরখাস্তের আদেশ স্থগিত

সিংগাইরের ইউপি চেয়ারম্যান জাহিদের বরখাস্তের আদেশ স্থগিত

 সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়ার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক মোঃ মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে শুনানী শেষে সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ স্থগিতাদেশ দেন। 
সেই সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান (জীবল)। রিটে উল্লেখ করা হয় জাহিদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনিয়ম-দূর্নীতির অভিযোগে গত ১১ আগস্ট চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভঁূইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com