মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিনাকুন্ডুতে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

হরিনাকুন্ডুতে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি :


সোমবার, ২৩শে আগষ্ট, ২০২১

ঝিনাইদহ হরিণাকুন্ডুর পৌরসভার শুড়া গ্রামের দোলখালী ব্রীজের পাশের রাস্তা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার বাম পাশে গুলি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলির খোসা ও পকেটে থাকা একটি সীম উদ্ধার করা হয়। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, ভোরে স্থানীয়রা ওই মাঠে কৃষিকাজের জন্য গেলে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীন দদ্বে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com