মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

বোয়ালমারীতে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার (২২ আগস্ট) রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) ফরিদপুর জেলা আদালতে দন্ডবিধির ২২ ধারায় শিশু দুটির জবানবন্দি গ্রহণ করেছেন। অভিযুক্ত আলম মল্লিক স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতা।জানা যায়, ঘটনার শিকার ৭ ও ১০ বছরের শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। গত ১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল দুই বোন। এ সময় প্রতিবেশী আফছার মল্লিকের ছেলে কৃষক আলম মল্লিক (৫৫) তাদের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁদের ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আলম মল্লিক। এ সময় শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আলম পালিয়ে যান। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্ত আলম মল্লিক ঘোষপুর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সোমবার শিশু দুটির জবানবন্দি রেকর্ড করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com