সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সোনারগাঁয়ে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা।

সোনারগাঁয়ে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা।

ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁ)ঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত৷ সোনারগাঁ  উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে অনেক দিন যাবৎ এই কার্যক্রম চালিয়ে আসছিল একটি অবৈধ চক্র। আজ তা জব্দ করতে সক্ষম হোন উপজেলা প্রশাসন। উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এতে প্রায় ২/৩ হাজার বিভিন্ন নামীদামি আইসক্রিমের মোড়ক লাগনো পূর্ণ বিনষ্ট করা হয়।এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানান এই সমস্ত নিম্নমানের ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি আইসক্রিম শুধু শিশুরা না বড়রাও খাচ্ছে এতে করে ক্যান্সারের মতো বড় ধরনের ঝুঁকিতে পরার সম্ভাবনা আছে।এছাড়াও শিশুরা এগুলো খেলে শিশুরা নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পরতে পারে।
এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী, উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনাব আতিকুল ইসলাম বলেন, অনেক দিন যাবৎ এখানে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ও নিম্নমানের সামগ্রী দিয়ে আইসক্রিম তৈরি করে আসছিল।এবং নামীদামী সব কোম্পানির  লোগো ব্যবহার করে আইসক্রিম তৈরি করে সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এই সময়,কারখানাটি সিলগালা করার পাশাপাশি তিনটি ফ্রিজ জব্দ ও কয়েক হাজার পিছ আইসক্রিমের প্যাকেট বিনষ্ট করা হয়।মালিক পলাতক থাকায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com