কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে পদুয়ার বাজার হয়ে মিয়ার বাজার পর্যন্ত মহাসড়কের যাত্রীদের জন্য উদ্ধোধন করা হয়েছে নগর পরিবহন নামে মিনিবাস পরিবহন।
সোমবার এ বাস সার্ভিসের উদ্বোধন অতিথি ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শাসনগাছা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মোঃ তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহামেদ মিয়াজ পাভেল, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক ভূইয়া, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ সিয়ানু, নিটল টাটার ডিজিএম কাজী হেমায়াত উদ্দিন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ আবু হেনা বিন মোস্তফাসহ অন্যান্যরা।
Leave a Reply