সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশবাড়ীতে ২৯ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলাশবাড়ীতে ২৯ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে ২৯ বোতল অবৈধ ফেন্সিডিলসহ ফয়জুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানার সার্বিক নেতৃত্বে এসআই(নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ এএসআই (নিঃ) নুর আলম সিদ্দিক, এএসআই (নিঃ)রাম চন্দ্র প্রমানিক, পলাশবাড়ী থানাধীন বরিশাল ইউপির অন্তর্গত দুবলাগাড়ী মৌজাস্থ ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ২৩ আগস্ট সোমবার বেলা সাড়ে ১২ টায় থ্রি-স্টার লিমা যাত্রীবাহী বাস চেকিং করাকালে আসামী মোঃ ফয়জুর রহমান (৫২) এর হেফাজতে থাকা একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতর ২৯ (উনত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে থানায় আনা হয় ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফয়জুর রহমান (৫২)দিনাজপুর জেলার সদর উপজেলার রথিনাথপুর ফকির পাড়ার দিলু মোহাম্মাদের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায়,ধারা-৩৬(১)এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ অনুযায়ী পলাশবাড়ী থানার মামলা নং-৩১ রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com