সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা বাদীকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা বাদীকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে বাদীকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে আদালত আগামি বুধবার পর্যন্ত এ মামলা জেরা মুলতবি ঘোষণা করেন।

সোমবার (২৩ আগস্ট) বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত এ মামলায় বাদীকে জেরা করা হয়।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন আদালতে বাদীকে এ জেরা করা হয়। এর আগে গত বৃহষ্পতিবার একই আদালতে বাদীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী (পিপি) মামুনুর রশিদ লাবলু বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টা মামলায় বাদীর জবান বন্দী গ্রহণ ও বাদীকে আসামি পক্ষের আইনজীবী জেরা করার বিষয়টি নিশ্চিত করেন। বাদীর জবানবন্দী গ্রহণ কালে আদালতে মামলার চার্জশীট অন্তর্ভূক্ত ১৩ আসামির মধ্যে ৯ জন উপস্থিত ছিলেন। আগামি বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ মামলায় অন্য স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এই মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগ্যাশন (পিবিআই) নোয়াখালী কার্যালয় ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। এদের মধ্যে ৯ জন গ্রেফতার ও ৪ জন পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুরে বাদীর সাবেক স্বামীকে বেঁধে তাকে ধর্ষণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বিবস্ত্রকরে নির্যাতন ও নির্যাতনের দৃশ্য মুঠফোনে ভিডিও ধারণ করে বাহিনী প্রধান দেলোয়ার ও তার সাঙ্গপাঙ্গরা। পরে ওই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল দেলোয়ার ও তার বাহিনীর লোকজন। গত বছর (৪ অক্টোম্বর) ওই নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোদ মাধ্যমে ছড়িয়ে দিলে তার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর দেশ ব্যাপি সমালোচনার ঝড় বইতে থাকে। ৪অক্টোবর রাতেই নারী বাদী হয়ে দেলোয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নুর হোসেন বাদল সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com